“নারায়ণগঞ্জ সদর মডেল থানা কর্তৃক একাধিক মামলার আসামিসহ ২ জন ছিনতাইকারী গ্রেফতার।
গত বুধবার ( ১৬ জুলাই) সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় শেখ রাসেল পার্কের ভেতরে কলরব কিন্ডারগার্টেনের সামনে পার্কে ঘুরতে আসা চারজন ব্যক্তির কাছে ছুরির ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে কিছু দুর্বৃত্ত। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার টহলরত পুলিশ সদস্যরা ধাওয়া করে দুইজন পেশাদার ছিনতাইকারীকে আটক করে। গ্রেপ্তার কৃতরা হচ্ছে টানবাজার রেলী বাগান এলাকার নুরুজ্জামানের ছেলে ও পুলিশের তালিকাভূক্ত একাধিক মামলার আসামি মো. সানি (২৩) এবং পুরাতন জিমখানা তুহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত আ. রহমানের ছেলে আকাশ (২১) গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা নং-১১, তারিখ ১৭/০৭/২০২৫, ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে টহল জোরদার রয়েছে বলে জানা যায়।
Devoloped By WOOHOSTBD