• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

নারায়ণগঞ্জ জেলা বন্দরে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

Montu Rahman / ২১৯ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা বন্দরে ৩০ কেজি ৫’শ গ্রাম গাঁজাসহ ৩ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ আদমজী নারায়ণগঞ্জ ।

রোববার (২০ জুলাই) দুপুর ২টায় র‍্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল বন্দরে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে চট চেকপোস্ট স্থাপন করে পিকআপ তল্লাশি চালিয়ে এদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বরিশাল জেলার কাজিরহাট উপজেলার গদিকাটা এলাকার মোঃ ইমরান,
বাগেরহাট জেলার কচুয়া থানার মথিয়া গ্রামের আলমগীর
এবং কুমিল্লা সদর দক্ষিণ থানার শাহ দৌলতপুর এলাকার বাসিন্দা মাসুম।

ইমরান পিকআপের চালক, আলমগীর হেলপার এবং মাসুম মোটরসাইকেল চালক।

এ ব্যাপারে সোমবার (২১ জুলাই) সকালে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

যার নং ২১ (০৭) ২১ইং। গ্রেপ্তারকৃতদের সোমবার (২১ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই রোববার দুপুরে আদমজীনগর ক্যাম্পের র‍্যাব-১১ সিপিএসপি’র সিনিয়র অফিসার আমিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নারায়ণগঞ্জ জেলা বন্দর মদনপুরস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল ডিউটি চলাকালীন সময়ে দুপুর সাড়ে ১২টার সময় মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক কারবারি চক্র একটি পিকআপ গাড়ী নিয়ে কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে এবং একজন ব্যাক্তি মোটর সাইকেল যোগে উক্ত গাড়িটিকে গাইড করছিল।

এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব মদনপুর বাসষ্ট্যান্ড রাফি ফিলিং ষ্টেশনের সামনে চেকপোষ্ট বসিয়ে সন্দেহজনক মোটর সাইকেল ও পিকআপ গাড়িটি থামিয়ে তল্লাশী করে মাদক কারবারি মোটর সাইকেল চালক, পিকআপ গাড়ির চালক ও হেলপারসহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD