• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি দৌলতপুরে ২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার

নারায়ণগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় নৈশ প্রহরীকে গণ পিঠুনিতে হত্যা আটক ১

Montu Rahman / ২৯৯ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ খানপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা সাধারণ জনগণে বলে জানা যায় ।

নারায়ণগঞ্জ শহরের খানপুর মেনরোড এলাকায় এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে আবু হানিফ (৩০) নামের একজন নাইট গার্ডকে( নৈশ প্রহরী) পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার (২০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর থানার ওসি নাসির আহমেদ জানান, প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি নিহত ব্যক্তির নাম আবু হানিফ। তিনি খানপুর মেইন রোডের ইতু ভিলার নাইটগার্ড। এই ভবনেরই ভাড়াটিয়া একজন গার্মেন্টস কর্মীর ১১ বছর বয়সী শিশু সন্তানকে আবু হানিফ সে ভয় দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে। রোববার রাতে ঘটনাটি মেয়েটি তার মাকে জানালে তার মা সোমবার দুপুরে এলাকাবাসীকে জানায়। ধর্ষণের অভিযোগে সোমবার দুপুরে প্রথমে কয়েকজন তাকে ধরে খানপুর জোড়া ট্যাংকি এলাকায় নিয়ে আসে। পরে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে। তবে ঘটনার বিস্তারিত জানতে পুলিশের একটি দল অফিসাররা মুহূর্তে ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর ওসি। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরে জানা যাবে।
নিহতের বোন রাবেয়া বেগমের স্বামী মোহাম্মদ ইব্রাহিম জানান, সোমবার দুপুর ১:৩০ টায় খানপুরের আজিম ভিলার মালিকের ছেলে অভি তাদের বাসায় আসে। এসে তার স্ত্রী রাবেয়া বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে ইব্রাহিম মিয়াকে ধরে খানপুর জোড়া টাংকির নিচে নিয়ে যায়। সেখানে গিয়ে ইব্রাহিম মিয়া দেখতে পান তার শ্যালক আবু হানিফকে সেখানে আটকে রাখা হয়েছে। অভির লোকজন ইব্রাহিম মিয়াকে চড় থাপ্পড় মারে। তার লুঙ্গি খুলে উলঙ্গ করার চেষ্টা করে। এক পর্যায়ে তারা আবু হানিফকে অটো রিক্সায় করে অন্য কোথাও নিয়ে যায়। রাতে তারা খবর পান যে খানপুর হাসপাতালে কে বা কারা আবু হানিফের লাশ ফেলে রেখে গেছে।
তিনি জানান, নিহত আবু হানিফের পিতার নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি খুলনা সদরের খুনতা কাটা গ্রামে। নারায়ণগঞ্জে সে খানপুরের ইতু ভিলাতেই থাকতো। তার দুই মেয়ে এক ছেলে ওই স্ত্রী গ্রামের বাড়িতে থাকে।
খানপুর হাসপাতালের কর্তব্যরত ডা: শাহাদাৎ জানান, মুমূর্ষু অবস্থায় কয়েকজন যুবক তাকে নিয়ে আসে আনুমানিক ৩টায়। তার হাতে পায়ে ক্ষত ছিল, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার কথা বলায় অজ্ঞাত যুবকরা তাকে ফেলে পালায়। পুলিশকে সাথে সাথে খবর দেয়া হলেও সেখান থেকে কেউ আসেনি। ৮টায় তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর থানার এস আই আব্দুল আজিজ রাত ১১ টায় জানান, ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD