• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছোট ভাইয়ের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন রবিউল হাসান ওরফে আবির নামের এক ব্যাক্তি

Muntu Rahman / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রোববার (৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার কুশিয়ারা এলাকার একটি নির্জন বিলে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরে সকাল ৯টার দিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি হাতে থানায় এসে আত্মসমর্পণ করেন অভিযুক্ত।

নিহত গৃহবধূর নাম নদী আক্তার নীলা (২৫)। তিনি মুন্সিগঞ্জ জেলার সদর থানার ইদ্রাকপুর এলাকার শাহজাহান দেওয়ানের মেয়ে এবং কুশিয়ারা এলাকার প্রবাসী রাসেল মিয়ার স্ত্রী।

অভিযুক্ত মো. রবিউল হাসান ওরফে আবির নারায়ণগঞ্জ , বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল হাসানের মা কয়েক মাস আগে ব্র্যাক ব্যাংক থেকে ব্যবসার জন্য ৪ লাখ টাকা ঋণ উত্তোলন করে তার ছোট ছেলে রাসেল ও পুত্রবধূ নীলার হাতে তুলে দেন। কিন্তু রাসেল প্রবাসে পাড়ি জমালেও ঋণের টাকা পরিশোধ না হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ জামিনদার রবিউলকে চাপ দিতে থাকে। এ নিয়ে নীলার সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এর জের ধরেই রবিবার সকালে তিনি ভাবিকে বাসা থেকে ডেকে নিয়ে কুশিয়ারা এলাকার নির্জন বিলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

খবর পেয়ে বন্দর থানার উপপরিদর্শক কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

বন্দর থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, “লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি এবং থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

স্থানীয়রা জানান, নিহত নীলার পূর্বে আরও তিনটি বিয়ে হয়েছিল। প্রবাসী রাসেল ছিলেন তার চতুর্থ স্বামী। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নানা জটিলতার মধ্যেই চলছিল তার সংসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD