• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন নতুন মামলায় বাদি পক্ষকে যশোর শহরে দিশেহারা যশোরে ভাড়া পরিশোধ না করে বাড়ি মালিককে জানে মেরে ফেলার হুমকি সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে  ভিডিও ধারণ নারীসহ দুই সদস্যকে আটক করেছে পুলিশ জাদুকাটায় শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজির ভয়াবহ চিত্র বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন, শিশুস্বাস্থ্যে নতুন আশার আলো বেলকুচিতে গোয়ালঘরে অগ্নিকাণ্ড নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ

যশোরে ভাড়া পরিশোধ না করে বাড়ি মালিককে জানে মেরে ফেলার হুমকি

Muntu Rahman / ৪ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মালিকুজ্জামান কাকা

যশোরের ৫নং উপশহর ইউনিয়নের সেক্টর নং ৮ নং সেক্টরের একটি বাড়ী নিয়ে মালিক বিপাকে পড়েছেন। বকেয়া ভাড়া নিয়ে মালিক ও ভাড়াটিয়া দ্বন্দ্বের শুরু। অভিযোগ রয়েছে ভাড়াটিয়া আওয়ামীলীগের প্রভাবশালী উপজেলা চেয়ারম্যান ফন্টু চাকলাদারের ব্যাবসায়িক পার্টনার। শিল্প এ/২২ এর স্বত্বাধীকারী এই বাড়ি মালিক স্ব পরিবারে এখন বিপদে।
বিগত ২০২৪ সালের ২৭ জুন ১ম পক্ষ মালিক নাজমুন্নাহার হিরা (স্বামী-খন্দকার আব্দুল মান্নান) এর সাথে ২য় পক্ষ ভাড়াটিয়া ২৯ লোন অফিস পাড়া সদর যশোরের বি, এম মঞ্জুর মোর্শেদ খোকনের স্ত্রী আরাফাত নাজনীন বাড়ি ভাড়া চুক্তি করেন।
বাড়ি মালিক ভবন কে মাসিক প্রথম ৬ মাস জুলাই/২৪ পর্যন্ত ৬০ ষাট হাজার টাকা পরবর্তী মাস জানুয়ারী/২৫ হতে ৭০ হাজার টাকা মাসিক ভাড়া ধার্য করে একটি ভাড়া চুক্তি করেন। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, অক্টোবর/২৫ পর্যন্ত ভাড়া হিসাবে একটি টাকাও দেননি। এটি বাড়ি মালিকের জন্য অত্যন্ত বেদনা দায়ক।
জুলাই/২৪ থেকে জুন/২৫ পর্যন্ত ভাড়া হিসাবে ১টি টাকাও পরিশোধ না করায় মৌখিক ভাবে কয়েক দফা শালিস করা করা হয়। এর পরও ভাড়া পরিশোধ করেনি ভাড়াটিয়া। ফলে পর পর ২ (দুই) বার ভবনে তালা দেন বাড়ি মালিক। কোন রূপ আলোচনা বা পরামর্শ করার প্রয়োজনীয়তা মনে না করে গায়ের জোরে তালা ভেঙে ভেতরে ঢুকে যথারীতি কার্যক্রম করতে থাকেন ভাড়াটিয়া। বাড়ি মালিক ২০২৫ সালের ৭ জুলাই এ্যাকনলেজমেন্ট রেজিঃ ডাকযোগে ১টি নোটিশ প্রেরণ করলে ৮ জুলাই /২০২৫ নোটিশটি গ্রহণ করে ভাড়াটিয়া। নোটিশের ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। ফলে ৩ (তিন) মাস পর অর্থ্যাৎ অক্টোবর/২৫ অফিস না খুলতে মৌখিক অনুরোধ করিলে ভাড়াটিয়া আপষ মিমাংসার প্রস্তাব করেন। আলোচনায় বসলে তিনি ভুল স্বীকার করিয়া ক্ষমা প্রার্থনা করেন। ২৮ অক্টবর ভাড়া হিসাবে ২৫ হাজার টাকা দেন। নভেম্বরের ৩০ তারিখের মধ্যে এক লক্ষ টাকা দেবে অঙ্গীকার করেন। ভাড়াটিয়া বলেন যে, এখন থেকে প্রতিমাসের ভাড়া প্রতি মাসে পরিশোধ করবেন। বকেয়া টাকা অতি দ্রুত সময়ে পরিশোধ করবেন। শর্ত সাপেক্ষে মালিক পক্ষ প্রস্তাব গ্রহণ করেন। পরবর্তী তিন মাস যদি ভাড়া নিয়মিত পরিশোধ করেন তবেই তারা বহাল থাকবে।
উল্লেখ্য যে, ৩০ নভেম্বর ২৫ থেকে ১৫ ডিসেম্বর ২৫ পর্যন্ত এক লক্ষ টাকা দিতে বার বার অনুরোধ করলেও টাকা পরিশোধ করেনি। ফলে গত ১৭ ডিসেম্বর বাড়ি মালিক ভবনে যান। তিনি ভাড়াটিয়ার ম্যানেজার শামিম কে ১৮ ডিসেম্বর থেকে অফিস না খুলতে অনুরোধ করেন। ১৮ ডিসেম্বর সকাল ৮ টায় চুক্তি পত্রের ৩নং শর্ত মোতাবেক এসএমএস এর মাধ্যমে ১ মার্চ ২৬ ভবন ছাড়ার নোটিশ প্রদান করলে তা সদয়ে গ্রহণ করেন। দেনা পাওনার হিসাব অন্তে ২৫ ফেব্রুয়ারীর মধ্যে ভবন ছেড়ে দেওয়ার কথা। তবে তারা ভবন ছাড়েননি। ভবন না ছাড়তে নানা রকম কুট কৌশল নিয়েছেন। ভাড়াটিয়া চিহ্নিত সন্ত্রাসীদের বাড়ি মালিকের পিছনে লেলিয়ে দিয়ে প্রাণ নাশ সহ নানা রকম হুমকি দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD