ফতুল্লা থানাধীন দেওভোগ হাশেমবাগে ফতুল্লা মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ০১ জন। ইতি পূর্বে নারায়ণগঞ্জ র্যাব ১১ উপর সন্ত্রাসী হামলা গুরুত্ব আহত হয় র্যাব সদস্যরা।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল হাসিনুজ্জামান ও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে, ফতুল্লা মডেল থানার একটি চৌকস অভিযানিক দল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার বিশেষ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার ( ০৭/০৫/২০২৬) খ্রি. ভোর ০৫.০৫ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানাধীন পশ্চিম দেওভোগ (হাশেমবাগ, তসলিমপট্টি) সাকিনস্থ জনৈক গিয়াস উদ্দিন উকিলের বাড়ি সংলগ্ন পরিত্যক্ত একটি টিনশেড বাড়িতে পুলিশ অভিযান পরিচালনা করে একজন (০১) কে ধৃত করে। ধৃত আসামি ১| রনি (৪০), পিতা-কালু মিয়া, সাং-কাশিপুর, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এর হেফাজত হতে নিম্ন তালিকাভুক্ত দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। জব্দ কৃত দেশীয় অস্ত্র সমূহ
১। ১৫টি সাদা স্টিলের তৈরি তলোয়ার, ২। ৪টি কাঠের তলোয়ার, ৩। একটি চাকু, ৪। ১টি স্টিলের এসএস তৈরি কুড়াল এবং ৫। ১ টি এসএস পাইপ। গ্রেফতারকৃত রনি(৪০) ফতুল্লা মডেল থানার এজাহারভুক্ত একাধিক মামলার আসামি। গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নিয়মিত অস্ত্র আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ।
জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে যে-কোনো প্রকার সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Devoloped By WOOHOSTBD