• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

নাফ নদীতে জেলে ছদ্মবেশে ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক ২

Montu Rahman / ৭১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা থেকে::

কক্সবাজার সীমান্ত  উপজেলা টেকনাফ  নাফ নদীতে জেলের ছদ্মবেশে মাদক পাচারের সময় এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মো. জুবায়ের (২০) ও নুরুল আমিন (২২) নামে দুই মায়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
বুধবার ( ১৮ জুন) টেকনাফের নাজির পাড়া বিওপি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মায়ানমারের মংডু শহরের ডেইলপাড়া এলাকার বাসিন্দা মো. ইলিয়াছের ছেলে মো. জুবায়ের ও মৃত ইসলামের ছেলে নুরুল আমিন।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘বুধবার (১৮ জুন) নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মায়ানমার থেকে মাদককারবারিরা মাছ ধরার ছদ্মবেশে মাদকের বড় চালান নাফ নদী সীমান্ত দিয়ে বাংলাদেশের মাদককারবারিদের কাছে হস্তান্তর করবে। এমন সংবাদে অধিনায়কের নেতৃত্বে নাফ নদী ও তীরবর্তী এলাকায় টহল বাড়ানো হয়। রাত ১১টায় দিকে নদীতে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি’র টহল দল তাদের পিছু ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালানোর সময় বাংলাদেশের জলসীমায় আনুমানিক ১০০ গজের মধ্যে নৌকাটিসহ মায়ানমারের দুজন নাগরিককে আটক করা হয়। পরে বিজিবি সদস্যরা নৌকাটি তল্লাশি করে নৌকার পাটাতনের নিচে জালের ভেতরে লুকানো অবস্থায় এক লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা ইয়াবার চালানটি মায়ানমার থেকে এনে নদীতে মাছ ধরার অজুহাতে অপেক্ষমাণ বাংলাদেশি সহযোগীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিল। ঘটনার সঙ্গে জড়িত বাংলাদেশিদেরও শনাক্ত করা হবে। মাদককারবারিদের বিরুদ্ধে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD