• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়নের দাবি— নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কে ডাকাতি ছিনতাই নির্মূলের পরে চলযাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি বদলী পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১ বটিয়াঘাটার মাইলমারা গ্ৰামে ডাকাতি সংঘটিত হয়েছে শাসক নয় জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হেকিম। কিশোরগঞ্জে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বটিয়াঘাটায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতি পক্ষের হামলায় আহত এক নারী মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার ঘটনা প্রশংসায় ভাসছে মিয়াপাড়া মাদরাসা: শিক্ষার্থীদের স্বেচ্ছায় মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি

নান্দাইলে মিনারের সাথে ঝুলন্ত  মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার ॥  

Zakir Hossain Mithun / ৪০৪ Time View
Update : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

নান্দাইলে মিনারের সাথে ঝুলন্ত মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার ॥

স্টাফরিপোর্টার ঃ ময়মনসিংহের নান্দাইলে আরিফুল ইসলাম (১৫) নামে এক মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৫ই আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরমকামটখালী নুরুল উলুম কওমী মাদ্রাসা মসজিদের মিনারের সাথে ঝুলন্ত অবস্থা থেকে ছাত্রের লাশ উদ্ধার করা হয়। নান্দাইল মডেল থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জানাগেছে নিহত আরিফুল ইসলাম ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের আব্দুল মালেকের পুত্র। সে চরমকামটখালী নুরুল উলুম কওমী মাদ্রাসার ছাত্র। অত্র মাদ্রাসার মুফতি এরশাদ হোসেন বলেন, সকাল ৫টার দিকে তিনি মসজিদের ছাদের উপর গিয়ে আরিফুল ইসলামের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশ সহ স্থানীয় লোকজনকে খবর দেন। নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আ: কাদের জানান, মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলে তিনি জানতে পারেন যে, বরাবরের মতই সকল ছাত্ররা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল। কিন্তুু সকালে ঝুলন্ত অবস্থায় আরিফুলের মৃত লাশ দেখতে পাওয়া যায়। তবে এ আত্মহত্যার কোন কারন জানা যায়নি। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD