• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি দৌলতপুরে ২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার

নড়াইলে ইয়াবা ট্যাবলেট ও কারাদণ্ড প্রাপ্ত আসামি সহ দুইজন গ্রেফতার

Montu Rahman / ২২১ Time View
Update : সোমবার, ৬ মে, ২০২৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে ইয়াবা ট্যাবলেট ও
কারাদণ্ড প্রাপ্ত আসামি সহ দুইজন গ্রেফতার। ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত রিপন গাজী (২৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানার পুলিশ। গ্রেফতারকৃত রিপন গাজী (২৮) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন যোগানীয়া গ্রামের মোঃ আলম গাজীর ছেলে ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সকালে দিকে নড়াইল জেলার নড়াগাতী থানাধীন বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রামের জনৈক রঞ্জন বিশ্বাস এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন ও বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে নড়াইল জেলার নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) শিশির কুমার ঘোষ ও এএসআই (নিঃ) ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রিপন গাজী (২৮) কে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামির নিকট থেকে তেতাল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে
লোহাগড়া থানা পুলিশের অভিযানে পাঁচ বছর কারাদণ্ড ও ৫,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত একজন আসামি গ্রেফতার। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (৬ মে)’ রাতে ডাকাতি মামলায় ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ সালাম সরদার কে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ সালাম সরদার নড়াইল জেলার লোহাগড়া থানার ইতনা গ্রামের সামাদ সরদার এর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুজিত সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD