• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ

Zakir Hossain Mithun / ২৯৩ Time View
Update : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ

শাহাবুদ্দিন আহমেদ নওগাঁ থেকে-
কলেজ ফান্ডের অর্থ লোপাট, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, নিয়মিত
কলেজে উপস্থিত না থাকাসহ ডজনখানেক অভিযোগ উঠেছে নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত
অধ্যক্ষ আব্দুল্লাহ আল শাফায়ত শামীমের বিরুদ্ধে। অনিয়ম-দুর্নীতির
অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে বুধবার, ২০ সেপ্টেম্বর কলেজ
পরিচালনা পরিষদের সভাপতি ও নওগাঁ জেলা প্রশাসক, বাংলাদেশ
হোমিওপ্যাথি বোর্ড চেয়ারম্যানসহ
সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করা
হয়েছে। কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিকেল মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) পেশাজীবী পরিষদের ২৫ সদস্যের স্বাক্ষরিত ওই লিখিত অভিযোগে জানা যায়, নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় থেকেই আব্দুল্লাহ আল শাফায়
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বে রয়েছেন। কলেজের অনুমোদনের
পর ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে এ পর্যন্ত ৮৪৭ জন শিক্ষার্থীর কাছ
থেকে ভর্তি ও মাসিক বেতন বাবদ জমা নেওয়া টাকা থেকে অন্তত
২০ লাখ টাকা আত্মসাৎ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এছাড়া কলেজ
ভবন নির্মাণের নামে প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ৩ লাখ টাকা
ও প্রত্যেক কর্মচারীর কাছ থেকে ২ লাখ করে আদায় করা টাকা ও
শিক্ষক কল্যাণ পরিষদের নামে সংগ্রহ করা প্রায় ২ কোটি টাকা
আত্মসাৎ করেন আব্দুল্লাহ আল শাফায়াত। স্বজনপ্রীতির অভিযোগও
রয়েছে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। কলেজের অধিকাংশ শিক্ষক-কর্মচারী বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড
অনুমোদিত নিয়োগ পেলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজ ফান্ড থেকে
দেওয়া বেতন-ভাতা দেওয়ার ক্ষেত্রে বৈষমা করে থাকেন। তার
স্বজন ও পছন্দের শিক্ষক কর্মচারীরা নিয়মিত বেতন-ভাতা পেলেও
অনেক শিক্ষক-কর্মচারীর ৪৪ থেকে ৫৭ মাস পর্যন্ত বেতন-ভাতা
বকেয়া রয়েছে। অহিদুজ্জামান নামে নওগাঁ হোমিওপ্যাথিক
মেডিকেল কলেজ ও হাসপাতালের এক প্রভাষক অভিযোগ করেন,
কলেজের প্রতিষ্ঠার সময় থেকে তিনি এই হোমিওপ্যাথিক কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কলেজ অনুমোদনের
পর থেকে চলতি মাস পর্যন্ত ৬৬ নাসের বেতন বকেয়া রয়েছে তার। বার বার বকেয়া বেতন চেয়ে আবেদন করেও তা পাননি। অহিদুজ্জামান বলেন, ৭ লাখ টাকার ওপরে বকেয়া বেতন-ভাতা পাওনা রয়েছে সেটাও দেওয়া হচ্ছে না। স্ত্রী-সন্তান নিয়ে আমি মানবেতর জীবন-যাপন করছি।’ এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের
ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন
ও মিথ্যা। কলেজের কয়েকজন শিক্ষক ও কর্মচারী অনুমতি ছাড়াই
দিনের পর দিন অনুপস্থিত থাকায় কলেজ পরিচালনা পর্যদ তাদের
বহিষ্কার করেছেন। বহিষ্কৃত শিক্ষক-কর্মচারীরা এখন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক ও
নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের
পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম মওলা বলেন, ‘অভিযোগটি
এখনও হাতে পাইনি। পেলে এ বিষয়ে মন্তব্য করতে পারব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD