• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার

নওগাঁয় মৎস্য অধিদপ্তরের অবৈধ সুতিজাল উচ্ছেদ অভিযান।

Muntu Rahman / ১৩০ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে কাশিয়াবাড়ী খালে অবৈধ সুতিজাল উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

উপজেলার ভৌপাড়া ইউনিয়নের লাগবাড়ি ও জাম গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত এই খাল থেকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ২.৩০ হতে বিকেল ৫.৩০ পর্যন্ত অভিযান পরিচালনা করে সুতিজাল উচ্ছেদ করা হয়। পরে উচ্ছেদ করা জালগুলো আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়। এ সময় আত্রাই থানা পুলিশের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক জানান, খাল থেকে অবৈধভাবে মাছ শিকার বন্ধ করতে এই অভিযান করা হয়েছে। প্রাকৃতিক জলাশয় থেকে অবৈধ সুতিজাল উচ্ছেদ করা আমাদের নিয়মিত কাজ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমান বলেন, কাশিয়াবাড়ী খালে অবৈধ সুতিজাল পেতে মাছ শিকারের অভিযোগ পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নেই।

এই খালে যাতে কেউ অবৈধভাবে মাছ শিকার না করতে পারে, সে জন্য নজরদারি রাখা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের জন্য ক্ষতিকর এবং মাছের প্রজনন বাধাগ্রস্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD