• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১

নওগাঁয় বাস চালকের মুক্তির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি, ভোগান্তিতে জনগণ

Zakir Hossain Mithun / ৩৭৬ Time View
Update : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

নওগাঁয় বাস চালকের মুক্তির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি, ভোগান্তিতে জনগণ

নাজমুল হক , নওগাঁ জেলা প্রতিনিধি ,

নওগাঁয় মো. ইমরান হোসেন নামের এক বাস চালকের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করায় সেই বাস চালকের মুক্তির দাবিতে গতকাল সোমবার থেকে বাস শ্রমিকদের কর্মবিরতি চলছে। সোমবার বেলা সাড়ে ১২ টার দিক থেকে জেলার বালুডাঙ্গা বাসষ্ট্যান্ড থেকে জেলার মধ্যে বাস চলাচল বন্ধ করে বাস চালক ও শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। এরমধ্যে গতকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃষ্টির মধ্যে হঠাৎ করে এভাবে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছে বিভিন্ন পেশার কর্মজীবীসহ সাধারণ জনগণ।

জানা যায়, গত ৩০ জুন সন্ধ্যার দিকে জলিল শিশু পার্কের সামনে হানিফ পরিবহনের একটি বাস একটি অটো ও মাইক্রো বাসকে সজোরে ধাক্কা দিলে যাত্রীরা গুরুতর আহত হয়। এ বিষয়ে নওগাঁ সদর থানায় পরের দিন ১ জুলাই ৯৫/৯৮/১০৫ ধারায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে মামলা দায়ের করে। উক্ত মামলায় জেলার মহাদেবপুর থানার হাট চকগৌড়ী গ্রামের আসলাম হোসেনের ছেলে বাস চালক ইমরান হোসেনের পক্ষের আইনজীবী সোমবার বিজ্ঞ আদালতে জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। তাকে জেল হাজতে প্রেরণ করার আদেশ দেওয়ার পর থেকেই জেলার মধ্যে বাস চলাচল বন্ধ করে বাস চালক ও শ্রমিকরা কর্মবিরতি পালন করছে।

ভোগান্তির বিষয়ে জানতে চাইলে বদলগাছী স্টান্ডের কয়েকজন যাত্রী বলেন, এই বৃষ্টির মধ্যে আমাদের অফিসে যেতে হচ্ছে। বাস না চলার সুযোগে সিএনজি ও অটোরিকশা চালকরা নির্ধারিত ভাড়া না নিয়ে নিজেদের ইচ্ছেমতো ভাড়া নিচ্ছে। বাস চলাচল না করায় এক রকম বাধ্য হয়েই তাদের ইচ্ছেমতো ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে। অবিলম্বে এ সমস্যার সমাধান চান তারা।

এবিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজাহারুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার জন্য আমাদের একজন শ্রমিককে জামিন না মঞ্জুর করে গতকাল সোমবার জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। সে কারণে নওগাঁর বাস শ্রমিকরা ধর্মঘট পালন করছে। কখন থেকে বাস চলাচল শুরু হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আজ ১১ টার দিকে শ্রমিক ইউনিয়নের নেতাদের নিয়ে মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD