• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

নওগাঁয় নবাগত জেলা প্রশাসক এর সাথে সাংবাদিকদের মত বিনিময়

Zakir Hossain Mithun / ৪২২ Time View
Update : বুধবার, ২ আগস্ট, ২০২৩

নওগাঁয় নবাগত জেলা প্রশাসক এর সাথে সাংবাদিকদের মত বিনিময়

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর নবাগত জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা বলেছেন একটি জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্প্রসারণের জন্য প্রশাসন এবং সাংবাদিকদের সমন্বয় করে কাজ করতে হয়। একজন জেলা প্রশাসক সে জেলার সমন্বয়কের ভুমিকা পালন করে থাকে। জেলা প্রশাসক কখনো বৃটিশ বেনিয়াদের মত নয়, যে কিছুদিন কাজ করে পর্যাপ্ত মালামাল নিযে বাড়ি ফিরে যাবে। যতটা সম্ভব সততার সাথে তাজ করে যাওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি। নবাগত জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাকের সম্মেলন কক্ষে জেলা সদরে কর্মরত স্ংবাদিকদের সাথে মতবিনিময় করার সময় এসব কথা বলেছেন। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানিয়ে বলেছেন মিথ্যা, বিভ্রান্তমুলক তথ্য সম্বলিত সংবাদ সমাজ, ব্যক্তি বা সরকারের মারাত্মক ক্ষতি সাধন করে। তিনি এ ক্ষেত্রে বিভিন্ন ইউটিউব, ফেসবুকারদের অসংলগ্ন, কুরুচিপূর্ণ, বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের কথা উল্লেখ করেন মতবিনিময় অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সাধারন সম্পাদক শফিক ছোটন, জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এ এস এম রায়হান আলম, সাধারন সম্পাদক আসাদুর রহমান জয়, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল, কার্যকরী সদস্য আব্দুর রউফ রিপন, সাবেক সাধারন সম্পাদক মাসুদুর রহমান রতনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জেলা প্রশাসক এর আগে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ব্যাক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন৷ তিনি ২৪তম বিসিএস-এর ক্যাডার ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD