• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

নওগাঁয় ডাসকো ফাউন্ডেশন-এর সিএসও ষান্মাসিক সভা অনুষ্ঠিত, ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা

Muntu Rahman / ১৮০ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার লক্ষ্য নিয়ে বাস্তবায়নাধীন ‘এনগেজ (ENGAGE)’ প্রকল্পের আওতায় নওগাঁ জেলা সুশীল সমাজ সংগঠন ডাসকো ফাউন্ডেশন-এর ষান্মাসিক সিএসও সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) নওগাঁ শহরের বাটার মোড়ের মেইন রোডে অবস্থিত জে এফসি রেস্টুরেন্টে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশন।

মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। সভায় জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব, পরিবেশগত অবক্ষয় এবং এই পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সুশীল সমাজের পক্ষ থেকে করণীয় বিষয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়।

আলোচনায় অংশ নেন ডাসকো ফাউন্ডেশনের ENGAGE প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রুহুল আমীন, এরিয়া ম্যানেজার মাকসুদা খাতুন।

সভায় ডাসকো ফাউন্ডেশন-এর সদস্যরা উপস্থিত ছিলেন, সাগরিকা বিশ্বাস, মো: মোকসেদ আলী, আলমগীর হোসেন, সোনিয়া আক্তার সিমু, কান্তি কুমার সরকার, মো: আরাফাত হোসেন (সুমন), দিপঙ্কর, মোর্শেদা বেগম, পলি দেবনাথ, এম সাখাওয়াত হোসেন, মর্জিনা বেগম, মোছা: শম্পা আকতার, মো: আখতার হোসেন (মুকুল), রাখি রানী, মোছা: অনন্যা ইয়াসমিন, শারমিন বেগম, পারুল আক্তার, সাথী আরা, মেহেদী হাসান অন্তর, মো: আরফান আলী, মো: আব্দুস সাত্তার প্রামানিক, এস এম বেলাল হোসেন এবং মো: নূরে আলম সিদ্দিকী।

সভাশেষে ডাসকো ফাউন্ডেশন-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে নতুন ২৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোফাজ্জল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শামসাদ খানম সূচি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD