• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় জমিলা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত বদলগাছীতে জমির বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, গ্রেফতার ২ দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব ঘোষণা, সভাপতি সারোয়ার ও সেক্রেটারি জুনায়েদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন——–এমপি নূরুল ইসলাম বুলবুল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ কোটালীপাড়ায় মামলার আসামী জেল হাজতে যাওয়ায় বাদীর বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে গাছ বিতরণ নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত ও ৩১ সদস্য গঠন

নওগাঁয় জমিলা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ

Muntu Rahman / ০ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের মাদার মোল্লাহাটে অবস্থিত জমিলা কিন্ডারগার্টেন স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
জমিলা কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আলহাজ ড. এম. এম. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক শ. ম. আ. আল কাফী তুহিন, চণ্ডিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহমুদুর রহমান, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন তালুকদার, জাসাস নওগাঁ জেলা শাখার সভাপতি বারিউল আলম বাবু, নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন, নওগাঁ জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক, নওগাঁ পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীনূর রহমান শামীম এবং নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD