• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন। বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন

নওগাঁয় ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি।

Muntu Rahman / ১০৫ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি:

জেলায় ইটভাটা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে নওগাঁ জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি ও শ্রমিক সমিতি। রোববার দুপুর ১২টার দিকে জেলার ১১টি উপজেলা থেকে আসা দুই হাজারের বেশি মালিক, শ্রমিক ও কর্মচারী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রায়  ঘণ্টাব্যাপী  মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন স্মারকলিপি গ্রহণ করেন।

মানববন্ধনে ইটভাটা মালিক সমিতির নেতাদের অভিযোগ, জেলার বিভিন্ন স্থানে ইটভাটা বন্ধ করে দেওয়ায় হাজারো শ্রমিক কর্মহীন হওয়ার শঙ্কায় রয়েছেন। এতে শ্রমিকসহ ইটভাটা–নির্ভর বিভিন্ন পেশার মানুষের জীবন–জীবিকায় মারাত্মক প্রভাব পড়তে পারে।

স্মারকলিপিতে ইটভাটা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, বিকল্প সমাধান প্রস্তাব এবং পর্যায়ক্রমে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক নুরে আলম মিঠু, আকরাজুল ইসলাম, মাজেদুর রহমান সহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি গ্রহণ করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন বলেন, বিষয়টি পরবর্তী পদক্ষেপের জন্য উচ্চ পর্যায়ে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD