• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক

নওগাঁর মান্দায় অবৈধ ভাবে ভোগ্যপণ্য মজুত রাখায় আটক-১

Muntu Rahman / ২৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর মান্দায় অবৈধ ভাবে ভোগ্যপণ্য মজুত এবং লাইসেন্স না থাকার দায়ে মাসুদ রানা (৪৫) নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় ১ লাখ ২৮ হাজার ৬৮ মেট্রিক টন গম, সয়াবিন তেল, আটা, চিনি ও ছোলা জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পরানপুর এলাকায় গোয়াল পাড়া গ্রামে মাসুদ এন্টারপ্রাইজে অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ ভোগ্যপণ্য মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে আটক করা হয়।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু জানান, উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে একটি গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য অবৈধভাবে মজুত রাখায় এমন গোপন তথ্য পেয়ে সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে মাসুদ এন্টারপ্রাইজের গুদামে অভিযান চালানো হয়। এসময় গুদামটিতে ১ লাখ ২৮ হাজার মেট্রিক টন গম, ২০ হাজার ৭২ লিটার সয়াবিন তেল, ৮ মেট্রিক টন আটা, ছোলা-বুট ৩২ মেট্রিক টন ও ৪ মেট্রিক টন চিনির অবৈধ মজুত পাওয়া গেছে। অবৈধভাবে খাদ্যপণ্য মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিয়মিত মামলা হচ্ছে। মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বাদী হয়ে এই মামলার প্রস্তুতি নিচ্ছেন।

মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, প্রশাসনের পরিচালিত অভিযানে অবৈধভাবে খাদ্যপণ্য মজুতের দায়ে মাসুদ রানা নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD