• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মণিরামপুরে ৩ তথ্য সংগ্রহকারীর ট্যাব ছিনতাই, আহত ১ ঝিকরগাছায় ছেলে পরীক্ষায় ফেল: প্রধান শিক্ষককে মারধর কুড়িগ্রামের রাজারহাটে শিশুদের শিক্ষা সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নওগাঁর মান্দায় অবৈধ দুই ইটভাটাকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার, মূল্য ৩ কোটি টাকা তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ সীতাকুণ্ডে ওয়ারেন্টভুক্ত আসামী সাবেরা খাতুন কে ধরতে গেলে পুলিশ দেখে আসামির স্বামীর স্ট্রোক করে মৃত্যু চীনে অবস্থান করেও থেমে নেই রক্তদান, ১৪তম বারের মতো রক্তদান করলেন BSSKP নেতা রাজু ইসলাম নওগাঁর পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপ উদ্ধার

নওগাঁর মান্দায় অবৈধ দুই ইটভাটাকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

Montu Rahman / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুসুম্বা এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেসার্স সাদিক ব্রিকস ও মেসার্স সীমানা ব্রিকসের কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। এতে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাত চৌধুরী উপস্থিত ছিলেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি দল।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD