• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি দৌলতপুরে ২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার

নওগাঁর মহাদেবপুরে  বিএনপি’র কর্মীদের লিফলেট বিতরণ

Montu Rahman / ১৫৭ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রবিউল আলম (বুলেট) এর পক্ষে ইউনিয়ন বিএনপি”র নেতারা মাঠে লিফলেট বিতরণ করছেন। 

এরই ধারাবাহিকতায় আজ (১০ অক্টোবর) শুক্রবার  বিকেল ৪ টায় মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউপির বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণকালে তিনারা  সাধারণ জনগণের মাঝে দলের নীতিমালা ও আগামী নির্বাচনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থীর পক্ষে সমর্থন চেয়ে প্রচারণা চালান। স্থানীয় বাজার, চা-স্টল, মোড় ও গ্রামীণ এলাকায় গিয়ে নেতাকর্মীরা জনসচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন।

এসময় ইউনিয়ন বিএনপি”র সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম (রাজা) বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণ পরিবর্তন চায়, তাই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি’র পাশে থাকার আহ্বান জানান। উক্ত লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন ১০নং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নূর মোহাম্মদ,৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কাজিম উদ্দীন,১নং ওয়ার্ড সভাপতি হামিদুর রহমান,৬নং ওয়ার্ড সভাপতি আবদুল মজিদ,৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন,ইউনিয়ন বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ ওয়াহেদ হোসেন প্রমখ।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD