• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি দৌলতপুরে ২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার

দৌলতপুর আল্লারদর্গা আকিজ বিড়ি ফ্যাক্টরি শ্রমিকদের আন্দোলন

Zakir Hossain Mithun / ৪৫৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

দৌলতপুর আল্লারদর্গা আকিজ বিড়ি ফ্যাক্টরি শ্রমিকদের আন্দোলন

দৌলতপুর প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা আকিজ বিড়ি ফ্যাক্টরীর শ্রমিকরা সপ্তাহে ৬দিন কাজের দাবি আদায়ের জন্যে কাজ বন্ধ ও ধর্মঘট করেছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তারা ফ্যাক্টরির সামনে অবস্থান করে কাজ বন্ধ রাখে। এ ঘটনায় ফ্যাক্টরির সকল কার্যক্রম বন্ধ করে দেয় তারা।

বিড়ি শ্রমিকদের শ্লোগানে উত্তাল হয়ে পড়ে ফ্যাক্টরী এলাকা। আন্দোলনরত শ্রমিকদের নিয়ন্ত্রণে আনতে স্থানীয় দৌলতপুর থানা পুলিশ এসে তাদের দাবি পুরণের জন্য আশ্বাস্ত করলে শ্রমিকরা ২ ঘন্টা পর তারা শান্ত হয়।

পরে শ্রমিক নেতা, প্রশাসন এবং ফ্যাক্টরী কর্তৃপক্ষগণ মিলে এক ঘরোয়া বৈঠকের মাধ্যমে শ্রমিকদেরসব দাবি মেনে নেবেন বলে আশ্বস্ত করে এবং সপ্তাহে ৪ দিন কাজ হবে বলে। পরে আবারো মালিক পক্ষের সাথে বৈঠক করে সঠিক সিদ্ধান্ত নেবেন। এবং আগামী বুধবার যথা নিয়মে কাজ করার জন্য অনুরোধ জানায়। ফ্যাক্টরীর উৎপাদনের কাজ চালু হবে বলে জানান ফ্যাক্টরী কর্তৃপক্ষ।

এদিকে বিড়ি শ্রমিকরা জানান, মঙ্গলবার বৈঠক শেষে বুধবার ফ্যাক্টরী খোলা এবং তাদের দাবি যথাযথ পুরণ না হলে পুনরায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD