• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

দৌলতপুরে ফুটবলের মাঠে হাতুড়ি  উপজেলা পর্যায়ের  ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ 

Muntu Rahman / ১৪৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি 

কুষ্টিয়া দৌলতপুরে, উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী সভাপতিত্বে  উপজেলা পর্যায়ের ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন  ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাতাঁর ও দাবা  ক্রিড়া প্রতিযোগিতা ২০২৫,  রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে   উদ্বোধন হয় গত ২১ সেপ্টেম্বর। 

আজ মঙ্গলবার সকাল ১১ টার সময়  উক্ত প্রতিযোগিতার  ফুটবলের সেমিফাইনাল খেলা  অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সেমিফাইনালে উপজেলার কে সি ভি এন মাধ্যমিক বিদ্যালয় ও তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিযোগিতা করবে। খেলা শুরুর আগেই খেলা পরিচালনার কমিটি জানতে পারে তাঁরাগুনিয়া  মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র (ছদ্মনামা করিম) খেলার মাঠে বিশৃঙ্খলা করার জন্য পূর্বপরিকল্পিতভাবে হাতুড়ি নিয়ে এসেছে।  বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী অবহিত করলেন তিনি  খেলার মাঠে উপস্থিত হয়ে আজকের ফুটবল খেলাটি বন্ধ ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কামাল হোসেন,   রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসনিয়ারা খাতুন, তারাগুনিয়া  মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কে ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক। 

এ সময় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন যে ছাত্র হাতুড়ি নিয়ে এসেছে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবিদ হাসান মন্ত্রি সরকার ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে   প্রশাসনকে সহযোগিতা করেন। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল সিদ্দিকী তার বক্তব্যে বলেন, ছোট্ট একটি খেলার একটা কেন্দ্র করে যদি ছাত্ররা হাতুড়ি নিয়ে আসে তাহলে আমরা কি মনে করতে পারে এটা একটি জাতির জন্য অশনি সংকেত। সকল প্রকার বিশৃঙ্খলা এড়াতে আজকের খেলার ফুটবল খেলাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD