• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী মান্দায় পাচারের সময় ৪৫ বস্তা সরকারি সার আটক, কৃষকদের মাঝে বিক্রি,, ভেড়ামারায় নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির কাজে বাধা ও বাউন্ডারি ওয়াল ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন ভেড়ামারায় খোদ ব্যাংক কর্মকর্তার চেক প্রত্যাখ্যাত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ ​

দৌলতপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের দুই জনের বহিষ্কার আদেশ

Muntu Rahman / ২০৬ Time View
Update : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ঃ

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় ৪ই সেপ্টেম্বর রোজ বুধবার উপজেলা সাব রেজিস্ট্রার অফিস চাঁদা তোলা কেন্দ্র করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়। তারই ধারাবাহিকতায় ৭ই সেপ্টেম্বর রোজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুষ্টিয়া জেলার অধীনস্থ দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদুজ্জামান রুবেল ও যুগ্ম আহবায়ক মোঃ মাসুম পারভেজ রতন কে বহিষ্কার আদেশ উল্লেখ করে একটি নোটিশ জারি করা হয় নোটিশ টি হুবহু নিম্নে বর্ণিত হলো।

প্রেস বিজ্ঞপ্তি বহিষ্কারাদেশ প্রদান তারিখঃ ০৭-০৯-২০২৪ ইং

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়া জেলা শাখার অধীনস্থ দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেল ও যুগ্ম-আহবায়ক মোঃ মাসুম পারভেজ রতনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD