• রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার সত্য প্রকাশে আপসহীন থাকার আহ্বান বক্তাদের নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ নওগাঁ জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ বিশ্বম্ভরপুরে ‘ডলুরা যুব জাগরণ পরিষদ’-এর ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ডাক্তার মোখতার আহমদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ নং বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান মোল্লার শুভেচ্ছা চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী

দৌলতপুরে জাতীয় পার্টির প্রতিবাদ সভা 

Muntu Rahman / ২৫৫ Time View
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর 

কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় পার্টির আয়োজনে সোমবার দুপুর ১২ টার সময় আল্লার দর্গা  পার্টি অফিসে কুষ্টিয়া  জেলা জাতীয় পার্টির ও কেন্দ্রীয় জাতীয় পার্টির অফিস ভাংচুরের প্রতিবাদে   প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক খাদ্য প্রতিমন্ত্রী কোরবান আলীর  ছেলে শাহরিয়ার জামিল জুয়েল।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহাবুল ইসলাম, জাতীয় যুব সংহিতর সাধারণ সম্পাদক নূরুন নবিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ,  আদাবাড়ীয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফারক হোসেন, মথুরাপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম,প্রবিন নেতা সাহাদুল ইসলাম, অন্যতম নেতা জাহাঙ্গীর আলম  সহ সহযোগী সংগঠনের নেতা কর্মী।

এ সময় শাহরিয়ার জামিল জুয়েল বলেন, জাতীয় পার্টি বাংলাদেশ গঠনে ভূমিকা আপনারা কি ভুলে গেছেন। আমরা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বলেছি সকল সময়। আপনারা দেখেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সালমা ইসলামের মালিকানাধীন যমুনা টেলিভিশন ছাত্র জনতা আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। জাতীয় পার্টির অনেক ছাত্র এই আন্দোলনে অংগ্রহন করে শহীদ হয়েছেন। তাহলে আমরা কি করে স্বৈরাচারের পক্ষে হলাম। আমাদের কেন্দ্রীয় জাতীয় পার্টির অফিস, খুলনা বিভাগীয় পার্টি অফিস, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির অফিস সহ সারা দেশে যে সকল অফিস ভাংচুর করা হয়েছে তার সঠিক তদন্ত করে বিচার দাবি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD