• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

দৌলতপুরে ছাত্রলীগের মানববন্ধন

Montu Rahman / ২৪২ Time View
Update : রবিবার, ৯ জুন, ২০২৪

কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুরে, দৌলতপুর অনার্স কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন কে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ নেতা কর্মী।

রবিবার (৯ জুন) সকাল ১১ টার সময় উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব মাহমুদ, দৌলতপুর অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি নান্টু মিয়া, সাধারণ সম্পাদক আরিফুর রহমান লিয়ন সহ উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতা কর্মী।

এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন, উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী।

মানববন্ধনে আমানউল্লাহ আমান বলেন, আপনারা জানেন গত ৪ জুন দৌলতপুর কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাদের ভর্তি ফি এবং অনার্স কোর্সের ফরম পূরণের অতিরিক্ত খরচ কমানো, কলেজ ক্যাম্পাসে স্থায়ী ক্যান্টিন নির্মাণ এবং আগামী ৭ জুন ছয় দফা দিবস উপলক্ষে কলেজ ক্যাম্পাসে একটি প্রোগ্রাম করার অনুমতি সহ বেশ কয়েকটি দাবি উপস্থাপনের জন্য কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনের সাথে সাক্ষাৎ করেন। এ সময় অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন শিক্ষার্থীদের অপমান করে এবং স্পষ্ট জানিয়ে দেয় দৌলতপুর কলেজ ক্যাম্পাসে কোন ছাত্রলীগের রাজনীতি চলবে না। এই কলেজ ক্যাম্পাসে তিনি যেটা বলবেন সেটাই শেষ কথা বলে শিক্ষার্থীদের গালাগালি এবং অপমান করে বের করে দেয়।গত ৫ জুন বুধবার দৌলতপুর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ কলেজ ছাত্রলীগের নেতা কর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের দাবিগুলো বিবেচনা করার জন্য অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনকে অনুরোধ করেন। এ সময় অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন ক্ষিপ্ত হয়ে তার লাইসেন্সকৃত বৈধ অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের গুলি করতে যায়। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করতে গেলে অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনের পোষা ক্যাডার রাজু, ছোটন খা. জাফর ইকবাল এবং কলেজের সহকারী লাইব্রেরিয়ান মমিনুর রহমান মোহন তাদের কোমরে থাকা অবৈধ অস্ত্র বের করে শিক্ষার্থীদের গুলি করতে যায়। এ সময় ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীরা ভয়ে দিক বেদিক ছোটাছুটি করতে থাকে।
এ সময় তিনি আর বলেন, যতখন পর্যন্ত ছাত্রলীগকে গুলি করতে যাওয়া অস্ত্র সহ তাকে আটক করা না হবে ততখন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD