• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

দুই টাকায় স্কুলে শিশু শিক্ষার্থীদের মাঝে বই উৎসব অনুষ্ঠিত

Montu Rahman / ২৭১ Time View
Update : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার::

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের বিনামূল্যের শিক্ষা প্রতিষ্ঠান দুই টাকায় স্কুল এর শিশুদের মাঝে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

১৭ জানুয়ারি রোজ শুক্রবার দুই টাকায় স্কুলের অর্থ সম্পাদক উৎপল কুমার দাশ এর পরিচালনায় ও সহ সভাপতি রোকেয়া খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, নতুন বইয়ের মাধ‍্যমে শিশুদের মুখে হাসি ফুটে উঠে। তিনি আরও বলেন এই শিশুদের মুখে হাসি দেখে সেই শৈশবের স্মৃতি ভেসে উঠে। এই সময় তিনি আরও বলেন শিক্ষা শিশুদের মৌলিক অধিকার ; আর এই শিক্ষা সকল শিশুদের মাঝে বাস্তবায়ন করার প্রধান দায়িত্ব রাষ্ট্রের।কিন্তু আজ দেশের লাখ লাখ শিশু তাদের মৌলিক অধিকার শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। তিনি আরও বলেন আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা চিন্তা করে দেশের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের এগিয়ে ছাড়া কোন বিকল্প নাই।

এই সময় উপস্থিত ছিলেন, দুই টাকায় স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মীম, তামান্না ইয়াসমিন প্রিয়া,চৈতী পাল, মোঃ সাব্বির হোসেন, আরকে নয়ন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD