• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১

দল মত নির্বিশেষে সবাই কে এক কাতারে দাড়াতে হবে যাতে শান্তি প্রিয় মৌলভীবাজারে কেউ অশান্তি সৃষ্টি করতে না পারে – কামাল হোসেন

Muntu Rahman / ২০১ Time View
Update : শনিবার, ১৮ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার

 

দলমত নির্বিশেষে সবাই কে এক কাতারে দাড়াতে হবে যাতে শান্তি প্রিয় মৌলভীবাজারে কেউ অশান্তি সৃষ্টি না করতে পারে। স্থানীয় নির্বাচনে কিসের বিএনপি, কিসের আওয়ামী লীগ, কিসের জাতীয় পার্টি, সকল ঐক্যবদ্ধ হয়ে যাকে নির্বাচিত করেন তিনি হলেন স্থানীয় জনপ্রতিনিধি। আর সকল জনগণ হলো উনার কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি উনার সেটা খোঁজার বিষয় নয় সবাই কে নিয়ে কাজ করাই উনার দায়িত্ব।
মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন তার নির্বাচনী জনসভায় উপরোক্ত কথা গুলো বলেন। তিনি আরো বলেন চুরি ডাকাতি চিনতাই নারী নির্যাতন মামলা মাথায় নিয়ে আমি যদি বলি আমি গরীবের বন্ধু তাহলে গরীবের বন্ধু সাজতে হলে আমার কাছে ক্লাস নিতে হবে।

যারা নিজের ঘরের বিচার করতে পারে না তারা অন্যের বিচার কেমনে করবে, যারা বাসায় ফকির ঢুকতে দেওয়া হয়না গেইটে তালা ঝুলিয়ে রাখা থাকে সবসময়, যার গাছের বড়ই খাওয়ায় একজনকে মেরে আহত করাহয় তিনি কেমন বিচার করবেন এ যুগের মুক্তি যোদ্ধা সাজতে চান আমার বোধগম্য নয়।

চাঁদনী ঘাট ইউনিয়ন চেয়ারম্যান আখতার উদ্দিনের উপস্থাপনা ও পরিচালনায় এ সময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র ফজলুর রহমান, জমসেদ মিয়া, আলমগীর হোসেন টিটু, সহ অসংখ্য আওয়ামীলীগ, যুবলীগ, ছাএলীগ নেতৃবৃন্দ।

চাঁদনী ঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন বলেন, করোনা কালীন সময়ে যখন মানুষ ঘর থেকে বের হতে পারেন নি রাস্তাঘাট সব জন শূন্য ছিলো ঠিক সেই সময় নিজের জীবনের ভয় না করে উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন সরকারি খাবার ও নিজের অর্থায়নে উপজেলাবাসীর দূরদিনে সাহায্যের হাত বাড়ান সেটার সাক্ষী আপনারা। একজন উপজেলা চেয়ারম্যান সবার ঘরে ঘরে যাওয়া সম্ভব হয়না তাই ১২ ইউনিয়নে ১২ চেয়ারম্যান রয়েছেন খবর রাখার জন্য সরকারি সকল সুযোগ সুবিধা আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য তাই আসুন কারও কথায় নয় আমারা সবাই মিলে জননেতা কামাল হোসেন সাহেব কে আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দান করি। আমি আপনাদের কাছে মঠর সাইকেল মার্কায় ভোট চেয়ে বক্তব্য শেষ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD