• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

ত্যাগের আদর্শে উজ্জীবিত হোক ঈদুল আযহা : আমির হোসাইন

Muntu Rahman / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তাহিরপুর উপজেলার আমির হোসাইন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম জাতির জন্য ত্যাগ, আনুগত্য ও আত্মসমর্পণের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.) মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে প্রস্তুত হয়ে যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা মানবজাতির জন্য চিরন্তন অনুপ্রেরণা হয়ে আছে।
তিনি আরও বলেন, কোরবানির মাধ্যমে মানুষ শুধু পশু জবাই করে না, বরং নিজের ভেতরের লোভ, অহংকার ও স্বার্থপরতাকেও ত্যাগ করার শিক্ষা গ্রহণ করে। ঈদুল আযহার মূল শিক্ষা হলো আত্মত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার কল্যাণে একে অপরের পাশে দাঁড়ানো।

আমির হোসাইন বলেন, কোরবানির মাংস আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও অসহায় মানুষের মাঝে বিতরণের মধ্য দিয়ে সমাজে সম্প্রীতি ও সাম্যের বন্ধন আরও সুদৃঢ় হয়। পবিত্র এই উৎসব সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই আমার প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD