• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি দৌলতপুরে ২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার

তাহিরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আবুল কাসেম’র প্রার্থীতা ঘোষণা

Montu Rahman / ২৫৮ Time View
Update : সোমবার, ১৩ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার

আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মো.আবুল কাসেম’র পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। (১২ এপ্রিল) বিকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর বাজারে হাজারো মানুষের উপস্থিতিতে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক’র সভাপতিত্বে, সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় পরামর্শ সভায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মহিউদ্দিন, এনাম উদ্দিন তালুকদার, রফিকুল ইসলাম, আব্দুল হাসান রাজ, আকির উদ্দিন, মাওলানা আজিজুল ইসলাম, মো. নুরুজ্জামান, সাবেক ইউপি সদস্য সম্রাট মিয়া। এছাড়াও পরামর্শ সভায় উপজেলার সাতটি ইউনিয়নের রাজনৈতিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরামর্শ সভায় উপস্থিত ভোটার এবং নেতৃবৃন্দের সামনে সাবেক উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান মো.আবুল কাসেম আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন। এসময় উপস্থিত লোকজন তাকে করতালির মাধ্যমে স্বাগত জানায়।

তিনি পরামর্শ সভায় উপস্থিত সকলের সামনে বলেন,
‘আমি যদি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি তাহলে প্রথমে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের অনুন্নত রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ করবো। উপজেলাবাসীর জন্য ১০টি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করার চেষ্টা করবো। মেয়েদের লেখাপড়ার সুবিধার্থে প্রত্যেক ইউনিয়নে একটি করে গার্লস স্কুল নির্মাণ করবো এবং মসজিদ – মাদ্রাসার ইমাম মোয়াজ্জিমের বেতন – ভাতা চালু করার চেষ্টা করবো। যাদুকাটা নদীতে অবৈধ ড্রেজার বন্ধে সোচ্চার এবং শতবাক স্যানিটেশন, বিশুদ্ধ পানির ব্যবস্হা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD