• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

ঢাকা ৯ আসনে সোনালী আঁশ প্রতীকের রুবিনা আখতারের দিনব্যাপী ব্যাপক গণসংযোগ

Muntu Rahman / ৩৬১ Time View
Update : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার-

৭ জানুয়ারী ২০২৪ অনুষ্টিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসন হতে তৃনমুল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী রুবিনা আক্তার খিলগাঁও সবুজবাগ এলাকার ত্রিমোহনী, নন্দী পাড়া, বাসাবোতে ১ লা জানুয়ারি ২০২৪ ভোর হতে মধ্য রাত পর্যন্ত ব্যাপক গণ সংযোগ ও অনেকগুলো উঠান বৈঠক করেন। উঠান বৈঠক ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান, মহাসচিব আলহাজ্ব মোঃ আকবর হোসেন, সিরাজুল হক, রত্না আখতার, হাসিনা বেগম, রোকসানা সুখী, আশা মনি প্রমূখ। তিনি এলাকাবাসীর নীরব ভোট বিপ্লবের মাধ্যমে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।
গণসংযোগকালে এলাকার নারী ও তরুণ প্রজন্মের ভোটাররা সোনালী আঁশ প্রতীকের প্রতি ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন বলে তিনি গণমাধ্যমের কাছে তুলে ধরেন তিনি আরও বলেন বিগত কয়েক বছর ধরে নির্বাচনী এলাকায় ব্যক্তিগত ভাবে ব্যাপক যোগাযোগ ও মতামত গ্রহণ করে ভোটারদের আশ্বাসের ভিত্তিতে তিনি প্রার্থী হয়েছেন বলে জানান।
তিনি মনে করেন নির্বাচন বর্জন করে পৃথিবীতে কোথাও গণতন্ত্র প্রতিষ্ঠার নজির নেই।
তিনি অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে বিস্ময় প্রকাশ করে বলেন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করছে।
তিনি সংবিধান, গণতন্ত্র সুরক্ষা, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, বেকারত্ব মুক্ত সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করতে চান।
সাধারণ মানুষ তাকে সব সময় কাছে পাবে প্রত্যয় ব্যক্ত করে বলেন আমি তৃণমূল থেকে উঠে আসা একজন মানবাধিকার কর্মী,, আমি সাধারণ জনগণের পাশে থেকে মানুষের সেবা করে যেতে চাই। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন বর্তমানে রেমিটেন্স যোদ্ধারা ও নারী শ্রমিকরা যথাযথ ও প্রাপ্য সম্মান হতে বঞ্চিত হচ্ছে। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, মশক নিধন, যানজট ও জলাবদ্ধতা নিরসন সুশাসন, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাঙ্খিত ভূমিকা রাখবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন বরেণ্য নারী নেত্রী, শিক্ষাবিদ রুবিনা আকতার রুবী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন সাধারণ জনগণ যদি ভোট দিতে পারে, যদি সুষ্ঠু নির্বাচন হয়, প্রশাসন নিরপেক্ষ থাকে ভোটারদেরকে ভয়-ভীতি প্রদর্শন করা না হয়, তাহলে নারী ভোটার, নতুন প্রজন্মের ভোটারসহ ৭০ ভাগ ভোটারের অধিকাংশই সোনালী আঁশ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করবে। ভোটারদের উচ্ছ্বাস তিনি ঢাকা ৯ আসনে সোনালী আঁশ প্রতীক এর পক্ষে নিরব ভোট বিপ্লবে বিজয়ী হওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD