• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

Muntu Rahman / ২১৬ Time View
Update : মঙ্গলবার, ৭ মে, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতির বিরুদ্ধে সদস্য পদ নবায়ন না করা ও তার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অভিযোগ এনে স্মারকলিপি দেয়া হয়েছে। মঙ্গলবার সংগঠনটির ৪৩ সদস্য জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের কাছে এ অভিযোগ করেছেন। গেল নির্বাচনে প্রতিদ্বদ্বী প্যানেল থেকে ভোটে অংশগ্রহন করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সদস্য পদ নবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তারা।
জেলা প্রশাসককে দেয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সংগঠনের বিধি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র ও চাঁদা পরিশোধ করার পরও সদস্যপদ নবায়ন করা হচ্ছে না। ফলে তাদের সদস্যপদ বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আবেদন জানানো হয় জেলা প্রশাসকের কাছে।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন স্মারকলিপি গ্রহন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ জানিয়েছেন, অভিযোগকারীরা সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করে সদস্যপদ পেয়েছিলেন। এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ আনোয়ার হোসেন, রায়হানুল ইসলাম লুনা, আব্দুল মতিন সেলিম, আলহাজ্ব এসতার আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD