• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

Muntu Rahman / ২৪০ Time View
Update : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বিনামূল্যে উফসী ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ১/ ২০২৪-২০২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। সোমবার (২২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার তুলে দেন। এ সময় অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম প্রমুখ। এ কর্মসূচির আওতায় মোট ৬৫০০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD