• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে কিশোরগঞ্জে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

চতুর্থ ও শেষ ধাপে নওগাঁ জেলার ৩ উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল

Muntu Rahman / ২০৭ Time View
Update : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি :

চতুর্থ ও শেষ ধাপে নওগাঁ জেলার তিনটি উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল বুধবার। উপজেলাগুলো হচ্ছে নওগাঁ সদর উপজেলা, মহাদেবপুর উপজেলা এবং মান্দা উপজেলা। তিন উপজেলায় ৩টি পদে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৮টা থেকে বিরতিহীন ভোট গ্রহণ চলবে। এ ৩ উপজেলার ৩২৯ কেন্দ্রে ৯ লাখ ২২ হাজার ১৮৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নওগাঁ সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহাদেবপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মান্দা উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিসার মো: তারিফুজ্জামান জানিয়েছেন ,নওগাঁ সদর উপজেলায় ১২৮ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৩৬৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৩ হাজার ৫৮৩ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭৮২ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন।

মহাদেবপুর উপজেলায় ৮৪ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৬৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৯১৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২৪ হাজার ৯১৫ জন।

মান্দা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৮১২ জন, মহিলা ভোটার ১লাখ ৬২ হাজার ৩৪৭ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD