• শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার

চট্টগ্রাম-৪ আসনে নৌকার মাঝি হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আাল মামুন

Muntu Rahman / ২৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

চট্টগ্রাম-৪ আসনে নৌকার মাঝি হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আাল মামুন

এ জেড  ভূঁইয়া, চট্টগ্রাম ।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আংশিক আকবর-শাহ ও পাহাড়তলী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম জেলার  সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।
চট্টগ্রাম-৪ আসনের বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম আবারও নৌকার মনোনয়ন পাবেন বলে জোর আলোচনা ছিল। তবে সমানভাবে আলোচনায় ছিলেন নতুন মুখ আলহাজ্ব এস এম আল মামুন।অবশেষে সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব এস এম আল মামুন। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু  এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত হওয়া প্রার্থীদের নামের তালিকা এস এম আল মামুনের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঊল্লেখ্য, এস এম আল মামুন সীতাকুণ্ডের জনপ্রিয় রাজনীতিবিদ এবিএম আবুল কাশেম মাস্টারের সন্তান। মরহুম আবুল কাশেম মাস্টার দু-দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। তৃণমূল থেকে উঠে আসা এ নেতা বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার ছিলেন। আমৃত্যু পালন করে গেছেন সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব। ছিলেন চট্টগ্রাম  উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। রাজনৈতিক দূরদর্শিতা ও পরিচ্ছন্ন রাজনীতির কারণে তিনি ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে।
তাঁরই যোগ্য সন্তান হিসেবেই সীতাকুণ্ডের মাটি ও মানুষের সাথে মিশে স্কুল জীবন থেকেই রাজনীতি করে আসছেন আলহাজ্ব এস এম আল মামুন। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। আল মামুন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।মামুন বলেন, আমি সীতাকুণ্ডবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হতে ও আগামী দিনের স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট সীতাকুণ্ড নির্মাণে ভূমিকা রাখতে সীতাকুণ্ডের সর্বসাধারণের সহযোগিতা চাই।
                           ##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা, সীতাকুণ্ড
চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD