• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ জামালগঞ্জে বদলিজনিত বিদায়ে এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা চাঞ্চল্যকর “১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রর আনসার সদস্যদের শটগান ডাকাতি” মামলায় লুন্ঠিত আরো১ টি শটগান উদ্ধার পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে রাজু চৌধুরীর জয়

Muntu Rahman / ২২১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

এ জেড ভূঁইয়া,সীতাকুন্ড(চট্টগ্রাম)।।

চট্টগ্রাম জেলার  সীতাকুণ্ডে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে প্রথম দফায়  বিপুল ভোটে জয়ী হয়েছেন আনারস প্রতীকের মোহাম্মদ আরিফুল আলম চৌধুরী (রাজু)। উপজেলা নির্বাচন অফিসার এই ফলাফল নিশ্চিত করেছেন।

৮ মে (বুধবার)চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে  সকাল আট টা থেকে বিকেল চার টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন সমন্বয়কারি কে এম রফিকুল ইসলাম বলেন,  অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় কোনো সমস্যার সৃষ্টি হয়নি।শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলা চেয়ারম্যান প্রার্থী আরিফুল আলম রাজু আনারস প্রতীকে  প্রাপ্ত ভোটের সংখ্যা  ৫৯৭৯৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিউদ্দিন আহমেদ মঞ্জুর প্রাপ্ত ভোট ১১১৮৬ ।  ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মহিউদ্দিন উড়োজাহাজ প্রতীকে প্রাপ্ত ভোটের সংখ্যা  ৫৮০২০.তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জালাল আহমেদ টিউবওয়েল প্রতীকে প্রাপ্ত ভোট ১১২৩০ ।  মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী শাহিনুর আক্তার পদ্নফুল প্রতীকে প্রাপ্ত ভোটের সংখ্যা  ৫৮৭৯২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শামীমা আক্তার হাস প্রতীকে প্রাপ্ত ভোট ৮৮০৯.. দ্বিতীয় নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হামিদা আক্তার ফুটবল প্রতীক প্রাপ্ত ভোট ৫৬৩৭।উল্লেখ্য,সীতাকুণ্ডে মোট ভোটার সংখ্যা ৩২০১৯৩। তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬৭ হাজার ৩৮৩ এবং মহিলা ভোটার ১ লক্ষ ৫০ হাজার ৭০৯ ও তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছে। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯২ ও বুথ রয়েছে ৬৮৭।
##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা,সীতাকুণ্ড
চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD