• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

কোটালীপাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন – মতিয়ার রহমান হাজরা

Zakir Hossain Mithun / ৫৫৯ Time View
Update : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

কোটালীপাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন – মতিয়ার রহমান হাজরা

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা।

মেয়র পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ( নৌকা প্রতীক) মতিয়ার রহমান হাজরা।ফলে তিনি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল মোল্লা বলেন, মেয়র নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল রবিবার (১৯ ফেব্রুয়ারী) একমাত্র প্রার্থী হিসেবে মতিয়ার রহমান হাজরা মনোনয়নপত্র জমা দেন। আগামী ২০ ফেব্রুয়ারী মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। এতে তার মনোনয়নপত্র সঠিক হলে বিধি অনুযায়ী মতিয়ার রহমান হাজরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত ঘোষণা করা এখন সময়ের ব্যাপার মাত্র।
পৌরসভার মদনপাড়া গ্রামের বাসিন্দা মরহুম হাজী আব্দুল লতিফ হাজরার জ্যেষ্ঠ পুত্র মতিয়ার রহমান হাজরা।তিনি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বর্তমান বিআরডিবি চেয়ারম্যান । এই প্রথম তিনি পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন পান এবং প্রধানমন্ত্রী তার উপর আস্থা রাখেন।

মতিয়ার রহমান হাজরা বলেন, আপনাদের দোয়ায় আর আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিনের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত সপ্নের স্মার্ট পৌরসভা গড়ে তুলব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD