• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম:
র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি

কুষ্টিয়া দৌলতপুরে বিশিষ্ট ব্যবসায়ী সাগর খান দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত 

Muntu Rahman / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি কুষ্টিয়া 

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কল্যানপুর গ্রামের আশরাফ আলী খান এর ছেলে কল্যানপুর বাজারের ব্যবসায়ী আশিকুজ্জামান সাগর খান দুর্বৃত্তের হামলায় গুরুত্বর আহত হয়েছেন। 

গতকাল ( ৩ জুন) সন্ধ্যার পরে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় তার গতিরোধ করে ২০ থেকে ৩০ জন ব্যক্তি তাকে হত্যা উদ্দেশ্যে তার উপর হামলা চালায় বলে জান তার পরিবারের লোকজন। 

আশিকুজ্জামান সাগর খান, বলেন তাকে পূর্বে থেকে একই এলাকার মৃত মোস্তফা, ছেলেরা ও বংশের লোকজন বিভিন্ন হুমকি দিয়ে আসছে। গতকাল (৩ জুন) রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি আসার সময় কিছু বুঝে উঠার আগেই  পূর্বে থেকে ওতপেতে থাকা ২০ থেকে ৩০ জন ব্যক্তি আমার  উপর হামলা চালায়। এবং আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে এবং ধারালো অস্ত্র দিয়ে  আমার গলায় কোপ দেওয়ার চেষ্টা করলে আমি ঠেকানোর চেষ্টা করলে আমার হাত কেটে যায়। আমার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা চলে যায়। এই ঘটনার তদন্ত করে বিচার দাবি করছি আমরা। 

এদিকে গোলাম মোস্তফা’র পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই। 

এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD