কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কল্যানপুর গ্রামের আশরাফ আলী খান এর ছেলে কল্যানপুর বাজারের ব্যবসায়ী আশিকুজ্জামান সাগর খান দুর্বৃত্তের হামলায় গুরুত্বর আহত হয়েছেন।
গতকাল ( ৩ জুন) সন্ধ্যার পরে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় তার গতিরোধ করে ২০ থেকে ৩০ জন ব্যক্তি তাকে হত্যা উদ্দেশ্যে তার উপর হামলা চালায় বলে জান তার পরিবারের লোকজন।
আশিকুজ্জামান সাগর খান, বলেন তাকে পূর্বে থেকে একই এলাকার মৃত মোস্তফা, ছেলেরা ও বংশের লোকজন বিভিন্ন হুমকি দিয়ে আসছে। গতকাল (৩ জুন) রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি আসার সময় কিছু বুঝে উঠার আগেই পূর্বে থেকে ওতপেতে থাকা ২০ থেকে ৩০ জন ব্যক্তি আমার উপর হামলা চালায়। এবং আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে এবং ধারালো অস্ত্র দিয়ে আমার গলায় কোপ দেওয়ার চেষ্টা করলে আমি ঠেকানোর চেষ্টা করলে আমার হাত কেটে যায়। আমার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা চলে যায়। এই ঘটনার তদন্ত করে বিচার দাবি করছি আমরা।
এদিকে গোলাম মোস্তফা'র পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।
এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.