• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Montu Rahman / ২০৪ Time View
Update : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

 কুষ্টিয়া দৌলতপুর 

কালের মহানায়ক গ্রাম বাংলার উন্নয়নের রূপকার পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া “জাতীয় পার্টি” গৌরব, ঐতিহ্য, সংগ্রাম, ঘাত-প্রতিঘাত এর মধ্য দিয়ে ৩৮ বছর অতিবাহিত করে ৩৯ এ পদার্পণ করলো। ইংরেজি নতুন বছরে তৃণমূল পল্লীবন্ধু সৈনিকদের প্রত্যাশা জাতীয় পার্টি সব বিভেদ ভুলে নতুন উদ্যমে  জনবন্ধু জি. এম কাদেরের বলিষ্ঠ নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাবে এই প্রত্যাশায় আগামীর পথ চলা।

জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা জাতীয় যুবসংহতির আয়োজনে বুধবার বিকেল ৩ টায় জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আল্লারদর্গা বাজারে জাতীয় পার্টির পার্টি অফিস চত্বরে আলোচনা সভা ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে ।

আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুস সাত্তারের   সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হুদার সঞ্চালনায়    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক সাবেক খাদ্য প্রতিমন্ত্রী কোরবান আলীর ছেলে শাহরিয়ার জামিল জুয়েল।

এ সময় আর উপস্থিত ছিলেন  দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক, দিনার আহম্মেদ বুলবুল  আবু বক্কর, আতাউল গনি, চিল মারি ইউনিয়নের সভাপতি জহুরুল ইসলাম , দৌলতপুর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক নূরুন নবী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, অন্যতম নেতা জাহাঙ্গীর আলম,  জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহজাদা, মহাবুল ইসলাম সহ আর উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা কর্মী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD