• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব কুরআনী নূর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। ঢাকা বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন

কিশোর চালকের বেপরোয়া মোটরসাইকেল চালনায় আহত তিন ছাত্রীকে ঘিরে বিক্ষোভ ও মানববন্ধন

Muntu Rahman / ১৭০ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

সানাউল্লাহ আস সুদাইস হিজলা উপজেলা প্রতিনিধি !

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মহিষখোলা আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির তিন ছাত্রী — তানহা, সেফা ও অনিকা — এক কিশোর চালকের বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, অপ্রাপ্তবয়স্ক কিশোরদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়া এখন এক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তাদের বেপরোয়া চালনার কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছে নিরীহ মানুষ। বক্তারা দোষী কিশোর চালকের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে এক অভিভাবক বলেন আমাদের সন্তানরা জ্ঞান অর্জনের জন্য স্কুলে যায়, কিন্তু এখন রাস্তায় বের হওয়াই আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেপরোয়া কিশোর চালকদের কারণে আমাদের সন্তানদের জীবন হুমকির মুখে পড়েছে।
অন্য এক শিক্ষক বলেন এলাকায় প্রতিনিয়ত দেখা যায় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালাতে। প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় এই প্রবণতা দিন দিন বেড়েই চলেছে।”

মানববন্ধনে বক্তারা আহত তিন শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় বহন, দোষীদের গ্রেপ্তার, এবং এলাকায় কিশোরচালক সংস্কৃতি বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের আহ্বান জানান।
তারা বলেন, যদি এই ঘটনার সুষ্ঠু বিচার না হয় এবং দোষীদের আইনের আওতায় না আনা হয়, তবে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

মাদ্রাসা কর্তৃপক্ষ আহত ছাত্রীদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং স্থানীয় সমাজের সকল স্তরের মানুষকে সহায়তার আহ্বান জানিয়েছে।
এলাকাবাসীও দাবি করেন, ভবিষ্যতে যেন এই ধরনের দুর্ঘটনা আর না ঘটে, এজন্য কিশোরদের মোটরসাইকেল চালানোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে।

কর্মসূচির শেষে আহত তিন শিক্ষার্থীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আয়োজনে: মহিষখোলা আলিম মাদ্রাসা, হরিনাথপুর, হিজলা, বরিশাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD