• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের আয়োজনে শব্দতীর্থ নি‌বে‌দিত কবিতা সন্ধ্যা অনুষ্টিত

Montu Rahman / ৩৭৪ Time View
Update : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার:

গত শুক্রবার (৯ ফেব্রুয়ারী) ২০২৪ ইং সন্ধ্যায় চট্টগ্ৰাম জেলা শিল্পকলা একাডেমি’র আর্ট গ্যালারি হলে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও কোলকাতার বিশিষ্ট আবৃত্তি শিল্পী ঈশিতা দাস অধিকারী’র আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান শব্দতীর্থ নিবেদিত ও কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার চট্টগ্ৰাম বিভাগীয় কমিঠির উদ্যোগে, এবার_ফিরাও_মোরে শীর্ষক এক মনোজ্ঞ কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অতপরঃ স্বাগত বক্তব্য ও কবিতাংশ আবৃত্তি করেন কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও কবি শুক্কুর চৌধুরী এবং প্রতিষ্টাতা পরিচালক কবি ও সংগঠক সুমন রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কানাডা প্রবাসী বিশিষ্ট কবি ও বিচিকশিল্পী দিলারা নাহার বাবু। তিনি কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের কানাডা কমিটির আহবায়ক , যিনি দীর্ঘদিন ভিন্ন ভাষার দেশে বসবাস করেও বাংলা কবিতা ও আবৃত্তি শিল্পের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন। আয়োজনের পক্ষে হতে উনাকে উত্তরীয় ও পুষ্প স্তবক উপহার দিয়ে সন্মানিত করা হয়। অনুষ্ঠানে কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের নব গঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে কবি ও গীতিকার অরূপ কুমার বড়ুয়াকে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে অভিষিক্ত করেন প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও কবি শুক্কুর চৌধুরী, সাথে ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কবি শিরিন আফরোজ ও সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় কুমার বড়ুয়া। সমগ্ৰ অনুষ্ঠানটি সুললিত কথামালায় মোহনীয় উচ্চারনে প্রানবন্ত উপস্থাপন করেন কবি ও আবৃত্তি শিল্পী বনশ্রী বড়ুয়া রুমি, এবং সার্বিক সম্বনয় ও সভাপতিত্ব করেন কবি ও গীতিকার অরূপ কুমার বড়ুয়া।
কবিতা সন্ধ্যায় আবৃত্তি করেন যথাক্রমেঃ- বিশিষ্ট আবৃত্তি শিল্পী দিলারা নাহার বাবু, সুপ্রিয় কুমার বড়ুয়া, প্রতিমা দাশ, সুচিত্রা ভট্টাচার্য, বনশ্রী বড়ুয়া, তটিনী বড়ুয়া, মুন্না চৌধুরী, শিরিন আফরোজ, জাহানারা মুন্নী, সিমলা চৌধুরী, স্বর্ণা তালুকদার, মুক্তা রানী দেবী, রনধীর নাথ, জাহাঙ্গীর আলম, স্মরণন্কর বড়ুয়া, শৌভিক চৌধুরী, সঞ্চিতা তালুকদার, শাহীন ফেরদৌসী, শবনম ফেরদৌসী, শিশির আজাদ চৌধুরী, পলি লোধ, আলমগীর হোসেন, জিতেন্দ্র লাল বড়ুয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD