• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল অনুষ্ঠিত

Montu Rahman / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

মোঃ ইউসুফ খাঁন রংপুর ব্যুরো প্রধান:

গতকাল সন্ধ্যা ৭টায় “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন” উলিপুর উপজেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদী মশাল মিছিল অনুষ্ঠিত হয়। সম্প্রতি এনসিপির (ন্যাশনাল কমিউনিস্ট পার্টি) এক শান্তিপূর্ণ সমাবেশে ঘটে যাওয়া বর্বরোচিত হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি শুরু হয় উলিপুর মসজিদুল আদালত গেট থেকে। সেখান থেকে মিছিলটি অগ্রসর হয় উলিপুর থানা মোড় পর্যন্ত, এরপর উলিপুর পোস্ট অফিস মোড় হয়ে শহীদ মিনার অতিক্রম করে পুনরায় মসজিদুল আদালত গেটের সামনে এসে শেষ হয়।

সমাপনী বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ রাকিব হাসান ও নাজমুল আল হাসান বলেন, গণতান্ত্রিক অধিকারকে রক্তাক্ত করার যে অপচেষ্টা হয়েছে, তার বিরুদ্ধে দেশের প্রতিটি সচেতন ছাত্র ও নাগরিককে রুখে দাঁড়াতে হবে।”

মিছিলে সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD