• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

এই বিজয় তৃণমূল আওয়ামীলীগের বিজয়- এড: রনজিত সরকার

Muntu Rahman / ২২৭ Time View
Update : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

মোঃ আমির হোসেন, স্টাফ রিপোর্টার:

সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা) আসনে নৌকার প্রার্থী বিপুল ভোটে নব-নির্বাচিত সংসদ সদস্য এড. রনজিত চন্দ্র সরকারকে সংবর্ধনা দিয়েছে জামালগঞ্জের সর্বস্তরের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর ২টায় জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সংবর্ধনা সভায় জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও তৃণমূল আওয়ামীল সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্য রাখেন, নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, আওয়ামীলীগ প্রবীণ নেতা জহিরুল হক তালুকদার, জেলা পরিষদের সদস্য দ্বিপক তালুকদার, সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত, ফেনারবাক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সাবেক মৎস্যজীবীলীগের সভাপতি জাবেদ জাহাঙ্গীর সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার বলেন, এই বিজয় আমার বিজয় নয়, এই বিজয় তৃণমূল আওয়ামীলীগের বিজয়, এই বিজয় সাধারণ জনগণের বিজয়, এই বিজয় বঙ্গবন্ধুর নৌকার বিজয়, আমরা যারা আছি বিজয় নিয়ে কোন প্রকার সহিংসতা যাতে না হয়, সেই দিকে নজর রাখতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD