• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

উচ্ছেদ অভিযানের একদিন পড়েই আগের রূপে চৌধুরী বাজার

Muntu Rahman / ৪০২ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

আজিজুর রহমান আজিজ

হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে উচ্ছেদ অভিযান চালানোর পরও আগের রুপেই ফিরেছে অবৈধ স্থাপনাকারীরা। অভিযান চালানোর পর দিন থেকেই তাদের শুরু হয় অবৈধ স্থাপনা পুনরায় গড়ে তোলা।
এ যেনো এক খেলায় মেতেছেন হবিগঞ্জ চৌধুরী বাজার এর অবৈধ স্থাপনা দখলকারীরা।
উল্লেখ্য যে,
গত ২১ শে আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল থেকে বিজ্ঞ সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট, পৌর নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযানে
হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এর অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান চালানো হয়।
এবং পুরো শহর সরকারী রাস্তা দখল মুক্ত এবং সৌন্দর্য রক্ষার জন্য এ অভিযান চালিয়ে শহর কে একটি সুন্দর নগর গড়ে তোলা হয়।

কথায় আছে, মানুষের বিবেক হলো সর্বোচ্চ আদালত। কিন্তু এইখানে বিবেকের উদাহরণ হিসেবে কিছুই পাওয়া মিলেনি।
এক সপ্তাহ পার না হতেই সরেজমিনে গিয়ে দেখ যায়, যেই লাউ সেই কদু।
অর্থাৎ আগের রুপেই যেনো ফিরেছে তারা।
কাঁচামাল বাজার,চৌধুরী বাজার, খোয়াই মুখ বিভিন্ন ব্যবসায়ীদের দখলে রাখা হয়েছে অবৈধ স্থাপনা।
সে যেনো নিজস্ব সম্পদ। সরকারের রাস্তা দখল করে রেখেছে তারা অবৈধ স্থাপনা দিয়ে।
যার ফলে জনগনের হাটাঁ চলার বিঘ্ন ঘটছে। রাস্তায় দেখা মিলে সরকারের রাস্তা দখল করে রেখেছে কতিপয় কিছু মিশুক।
আর এসব মিশুক রাখার কারনে হাঁটার কোনো সুযোগই পাওয়া যায় না চৌধুরী বাজার এলাকায়।

অভিযান চালানোর পরও যেনো দমানো যাচ্ছে না এসব অবৈধ স্থাপনার দখলকারীদের।
কে রয়েছে তাদের ছত্রছায়ায়, কে দিচ্ছে তাদের আশ্রয়, কিভাবে তারা পাচ্ছে এতো সাহস জানতে চাচ্ছে হবিগঞ্জবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD