• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন নতুন মামলায় বাদি পক্ষকে যশোর শহরে দিশেহারা যশোরে ভাড়া পরিশোধ না করে বাড়ি মালিককে জানে মেরে ফেলার হুমকি সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে  ভিডিও ধারণ নারীসহ দুই সদস্যকে আটক করেছে পুলিশ জাদুকাটায় শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজির ভয়াবহ চিত্র বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন, শিশুস্বাস্থ্যে নতুন আশার আলো বেলকুচিতে গোয়ালঘরে অগ্নিকাণ্ড নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ

ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের উপ-পরিচালক সেলিম সরকারের বাবার জানাজা ও দাফন সম্পন্ন

Muntu Rahman / ৯৫ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

প্রচার প্রতিনিধি : মো. আবু ইউসুফ উদয়

ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলার উপ-পরিচালক মোহাম্মদ সেলিম সরকারের বাবা ও সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা এটিও সিরাজুল ইসলামের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
গত ৩ জানুয়ারি শুক্রবার রাত ৮টায় সাচার অধ্যাপক শহীদুল ইসলাম মেডিকেল সেন্টারের মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলার উপ-পরিচালক মোহাম্মদ সেলিম সরকার। বক্তব্যকালে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার বাবার রূহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করেন।
এছাড়াও উক্ত জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর ১(কচুয়া) আসনের সাবেক “এমপি” ও চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক শহিদুল ইসলাম। বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলার সহকারী সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসাইন, বাংলাদেশ জামায়াত ইসলামি ১নং সাচার ইউনিয়ন এর আমির অহিদুজজামান মীর, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১নং সাচার ইউনিয়ন এর সভাপতি বিল্লাল হোসেন বাবু,ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলার ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসাইন সহ আরও অনেকেই।
উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৩ জানুয়ারি বিকেল ৪টায় এটিও সিরাজুল ইসলাম তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
মরহুম তিন পুত্র, দুই কন্যা ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে মোহাম্মদ সেলিম সরকার ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলার উপ-পরিচালক, মেজো ছেলে কামরুজ্জামান সুমন উত্তরা ব্যাংকের একজন ব্যবস্থাপক এবং ছোট ছেলে মোহাম্মদ শাকিল একজন ব্যবসায়ী। কন্যারাও নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।
মরহুমের পরিবারবর্গ ও স্বজনরা তার রূহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD