ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলার উপ-পরিচালক মোহাম্মদ সেলিম সরকারের বাবা ও সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা এটিও সিরাজুল ইসলামের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
গত ৩ জানুয়ারি শুক্রবার রাত ৮টায় সাচার অধ্যাপক শহীদুল ইসলাম মেডিকেল সেন্টারের মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলার উপ-পরিচালক মোহাম্মদ সেলিম সরকার। বক্তব্যকালে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার বাবার রূহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করেন।
এছাড়াও উক্ত জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর ১(কচুয়া) আসনের সাবেক "এমপি" ও চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক শহিদুল ইসলাম। বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলার সহকারী সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসাইন, বাংলাদেশ জামায়াত ইসলামি ১নং সাচার ইউনিয়ন এর আমির অহিদুজজামান মীর, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১নং সাচার ইউনিয়ন এর সভাপতি বিল্লাল হোসেন বাবু,ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলার ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসাইন সহ আরও অনেকেই।
উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৩ জানুয়ারি বিকেল ৪টায় এটিও সিরাজুল ইসলাম তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
মরহুম তিন পুত্র, দুই কন্যা ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে মোহাম্মদ সেলিম সরকার ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলার উপ-পরিচালক, মেজো ছেলে কামরুজ্জামান সুমন উত্তরা ব্যাংকের একজন ব্যবস্থাপক এবং ছোট ছেলে মোহাম্মদ শাকিল একজন ব্যবসায়ী। কন্যারাও নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।
মরহুমের পরিবারবর্গ ও স্বজনরা তার রূহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.