• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে জাল দলিল সৃজনের অভিযোগে ৪ জন গ্রেফতার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত মহিপুরে ২১ পিস ইয়াবা সহ ১৬ মামলার পলাতক আসামী চিহ্নিত মাদক কারবারি মাসুদ রানা গ্রেফতার। জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে জেলে পরিবারের উপর হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ  চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু দৌলতপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী অস্ত্র ও ককটেল সহ আটক  দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

Montu Rahman / ১০ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

আশুগঞ্জ সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছিনতাই, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে ৩৮টি মামলার আসামি রাসেলকে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৪০ মিনিটে আশুগঞ্জ থানাধীন সোনারামপুর এলাকায় ‘লা ভিডা হাসপাতাল’-এর পেছনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, রাসেলের বিরুদ্ধে আশুগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ৩৮টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতির ৭টি, দস্যুতার ৭টি, ডাকাতির প্রস্তুতির ৯টি, বিস্ফোরক আইনে ৫টি, মাদকের ৪টি, অস্ত্র আইনে ৩টি, চুরির ২টি এবং হত্যা আইনে ১টি মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, দস্যুতা, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অনুসন্ধানে জানা গেছে।
গ্রেপ্তার রাসেল আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD