• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার ৫নং ওয়ার্ডের উন্নয়নের প্রত্যয়ে মাঠে সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. জামাল উদ্দিন নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

আন্তর্জাতিক রসায়ন সম্মেলনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন নওগাঁর ছেলে সায়েম

Muntu Rahman / ৩৪২ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি-

আন্তর্জাতিক রসায়ন সম্মেলনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন নওগাঁ সদর উপজেলার ছেলে আবু সায়েম সাদিক।
তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

আগামী আগস্টের ১৭ থেকে ২১ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক এই সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ ও শাবিপ্রবির পক্ষে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবেন তিনি। সেখানে সায়েম তাঁর গবেষণা “Synthesis and Characterization of Nanocellulose Phosphate as a Novel Biomaterial for Bone Tissue Engineering” বিষয়ে উপস্থাপন করবেন, যা হাড়ের টিস্যু পুনর্গঠনে সম্ভাবনাময় এক বায়োমেটেরিয়াল নিয়ে পরিচালিত হয়েছে।
আমেরিকান কেমিক্যাল সোসাইটির (American Chemical Society – ACS) অধীনস্থ Younger Chemists Committee (YCC) কর্তৃক প্রদত্ত Fall 2025 CIBA Young Scientist Travel Award-এর জন্য তাঁকে নির্বাচিত করা হয়েছে। এই সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার তাঁকে আগামী ACS National Meeting-এ তাঁর গবেষণা উপস্থাপন এবং আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, নওগাঁ সদরের পার-নওগাঁ এলাকায় ২০০০ সালের ৫ই নভেম্বর জন্মগ্রহন করেন আবু সায়েম সাদিক। তার বাবা মো: আসলাম আলী একজন ফার্নিচার ব্যবসায়ী, মা মোছা: অনিস আরা একজন গৃহিনী। দম্পত্তির একমাত্র ছেলে আবু সায়েম সাদিক ছোট বেলা থেকেই খুব মেধাবী ছিলেন। তিনি নওগাঁ কে ডি সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি তে জিপিএ-৫ পেয়ে নওগাঁ সরকারি কলেজে ভর্তি হন, ২০১৮ সালে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাশ করে সিলেটের শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয় এর রসায়ন বিভাগে ভর্তি হন। তিনি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ (২০২৪-২৫) অর্জন করেন।

আবু সায়েম সাদিকের এই সাফল্যের কথা জানতে চাইলে তিনি বলেন,
“এই সম্মাননা আমার জন্য শুধু একটি পুরস্কার নয়, বরং আমাকে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার জন্য আত্মবিশ্বাস ও প্রেরণা যোগাবে।
আমি কৃতজ্ঞ আমার শিক্ষক, সহপাঠী ও পরিবারের প্রতি, যারা সব সময় আমাকে সমর্থন করেছেন।

তিনি আরো বলেন, “এখন ভিসার জন্য প্রস্তুতি নিচ্ছি, কোনো সমস্যা না হলে সামনের মাসের মাঝামাঝি সময় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিব।প্রথমবার দেশের বাইরে যাচ্ছি দেশের প্রতিনিধিত্ব করতে, সবাই আমার জন্য দোয়া করবেন যেন বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করতে পারি।”

আবু সায়েম সাদিক তাঁর এই অর্জনের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য শাবিপ্রবির রসায়ন বিভাগের অধ্যাপক এবং তাঁর গবেষণা-পরিচালক অধ্যাপক ড. নুর উদ্দিন আহমাদকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD