• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
আলহেরা মডেল একাডেমি তে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক সেমিনার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানির অভিযোগ, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নারায়ণগঞ্জ জেলার সাত থানায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ মামলায় অভিযুক্ত ৮৮ জন গ্রেফতার বিশ্বের সঙ্গে তাল মেলাতে বাড়াতে হবে ইংরেজি দক্ষতা বন্দরে হত্যা মামলার আসামি এস আরবি-১১ নিকট গ্রেফতার ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত

আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত

Montu Rahman / ১৫০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে থ্যালাসেমিয়া প্রতিরোধ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “অদৃশ্য ও অনির্ণীত থ্যালাসেমিয়া, জাতির জন্য খুঁজে বের করা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৩ মে) দুপুর ১২টায় রাজশাহী নগরীর শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের মনিউকিল স্মৃতি মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের আয়োজনে এবং এসএনসি ব্লাড ডোনেশন ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে সার্বিক সহযোগিতা করে স্পর্শ ফাউন্ডেশন ও বিকন ফার্মেসিক্যাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ মুর্শেদ জামান মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুল আলম, প্রফেসর কামরুজ্জামানসহ অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ।
সেমিনারে বক্তারা থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, বিয়ের পূর্বে রক্ত পরীক্ষা এবং তরুণ প্রজন্মকে এ বিষয়ে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও থ্যালাসেমিয়া রোগ নির্ণয় ও প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD