• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি দৌলতপুরে ২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার

আত্রাইয়ে আমরুল-জাতপাড়ার যুবক ও প্রবাসীদের উদ্যোগে রাস্তা সংস্কার

Montu Rahman / ৩০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের আমরুল জাতপাড়া গ্রামের যোগাযোগ ব্যবস্থার দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছে স্থানীয় যুবসমাজ ও প্রবাসীরা। দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশার কারণে সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করেও কোনো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত স্বীয় উদ্যোগেই কাজ শুরু করেন তারা।

স্থানীয় আব্দুল মজিদ, শাকিল আহম্মেদ (হৃদয়), ফরহাদ মন্ডল, ওয়াহেদ মোল্লা, ময়নুর মন্ডল, সাইদুল ইসলাম, ইনতাজ প্রামানিক ও সোহেল প্রামানিকসহ যুবকেরা এই কাজের নেতৃত্ব দেন। তাদের এই উন্নয়নমূলক উদ্যোগকে

স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানায় পুরো গ্রামবাসী। যুবসমাজ ও গ্রামের লোকজন একযোগে স্বেচ্ছাশ্রম দিয়ে রাস্তা সংস্কারের কাজে ঝাঁপিয়ে পড়েন। এ কাজে আর্থিক সহায়তা করছেন গ্রামের প্রবাসী ও অন্যান্য বাসিন্দারা। বর্তমানে এই অর্থনৈতিক সহায়তা অব্যাহত রয়েছে বলে জানান উদ্যোক্তারা।

সরেজমিনে দেখা যায়, আমরুল জাতোপাড়া ক্লাব থেকে জনাবের বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ ফুট দীর্ঘ রাস্তায় ৪ ফুট উচ্চতায় মাটি কাটাসহ ইট সলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও গ্রামের অন্যান্য অবহেলিত উন্নয়নমূলক কাজও চলমান রয়েছে। রাস্তা নির্মাণসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজে এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গ্রামের যুবকদের এলাকায় ব্যাপক সুনাম এনে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD