• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বেলকুচিতে গোয়ালঘরে অগ্নিকাণ্ড নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কটিয়াদী’র যুবক আলমগীর নিহত বিশ্ব বার্থ ডিফেক্ট ডে উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন

অশান্ত ভেড়ামারার বলি হলেন রং মিস্ত্রি শাহিনের একমাত্র আদরের সন্তান তামিম

Muntu Rahman / ২৪৭ Time View
Update : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি –

ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করার কারণে মোকারিমপুর ইউনিয়ন এর ক্ষেমিড়দিয়ার এর মুন্সিপাড়ার আলোচিত সন্ত্রাসী হামলার শিকার রং মিস্ত্রি শাহিনের একমাত্র সন্তান তামিম রাজশাহীর আইসিইউ তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

ভেড়ামারার চারদিকে তাকালেই কোথাও না কোথাও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি হাতাহাতির ঘটনা ঘটেই চলেছে। মাদক, কিশোর গ্যাং, ফিটিংস পার্টি, চাঁদাবাজরা আবার সক্রিয় হয়ে উঠেছে বলেই কেউ চোখ হারালো, কেউ জীবন দিলো, কেউ আহত হয়ে হাসপাতালের বিছানায়। প্রশাসন এবং স্হানীয় নেতৃবৃন্দ যদি সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতেন তাহলে হয়ত থানায় অভিযোগ দায়ের করার কারণে অকালে তামিম কে মৃত্যুর কোলে ঢোলে পড়তে হত না। জনমনে প্রশ্ন আর কত রক্ত, আর কত প্রাণ গেলে প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের টনক নড়বে?
উল্লেখ যে,,গত ২৩-০৩-২০২৪ তারিখ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমজাদ, শাহীন গংয়ের হামলার শিকার হয়ে দীর্ঘ ৫দিন রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার আনুমানিক ১ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তামিম। একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় পিতা মাতাকে সান্ত্বনা দেওয়ার মতো কোন ভাষা আমাদের জানা নেই তবে আমরা আশাকরি ভুক্তভোগী পরিবার সঠিক বিচারটি পায়। অশুভ শক্তির কারণে যেন আসামীরা ফাঁক পেয়ে বেড়িয়ে না যায় এটাই আমাদের প্রত্যাশা। এ ব্যাপারে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD